উইকিপিডিয়াতে বাংলাদেশ বিষয়ক নিবন্ধ টি মাত্র ৭% বাংলায় অনুবাদ কৃত । এরকম আরো অসংখ্য আর্টিকেল আমরা অনুবাদ করতে পারি গুগল ট্রান্সলেশন ব্যবহার করে । এতে বস্তুত দুটি লাভ ।
১. উইকিপিডিয়ায় বাংলা নিবন্ধ গুলো সমৃদ্ধ হচ্ছে
২. গুগল এ বাংলা অনুবাদ এর ডাটাসেট বাড়ছে ।
কমিনিটি ভিত্তিক অনুবাদের জন্য গুগল এর চমৎকার একটি সেবা – গুগল ট্রান্সলেশন ব্যবহার করে আমারা সবাই মিলে গুগল এর বাংলা অনুবাদ প্রজেক্টটিকে সহায়তা করতে পারি । নিছক মজার সাথে আমাদের সবার ছোট প্রচেষ্টা দিয়ে ওয়েব এ বাংলার অবস্থান কে আরো শক্তিশালী করতে পারি ।
কিভাবে উইকিপিডিয়া কে বাংলায় অনুবাদ করতে পারি?:
গুগল ট্রান্সলেশন ব্যবহারের জন্য এই লিংকটিতে ক্লিক করুন ।

তালিকা থেকে উইকিপিডিয়া সিলেক্ট করুন । যে কোন একটি উইকিপিডিয়া নিবন্ধ এর লিংক পেস্ট করুন যেটি আপনি অনুবাদ করতে চাচ্ছেন । নিবন্ধটির একটি নাম দিন । translate from এ English সিলেক্ট করুন এবং translate to তে Bengali সিলেক্ট করুন । upload fo translation বাটন টি প্রেস করুন ।
তাহলে নতুন একটি পেইজ খুলবে । যার বামদিকে পাবেন মূল নিবন্ধ আর ডানদিকে পাবেন অনুবাদকৃত নিবন্ধ ।
এবার যে লাইনটি অনুবাদ করতে চান সেই লাইনে ক্লিক করলে একটি এডিট বক্স এ মুল লাইনটি আসবে । আপনার অনুবাদ টি এখানে যুক্ত করুন ।
অনুবাদ শেষ হয়ে গেলে অনুবাদটি মুল নিবন্ধের লিংকে পোস্ট করে দিন
মুল ড্যাশবোর্ড এ আপনার অনুবাদ এর সার্বিক অবস্থা দেখতে পারবেন ।
মূল ভিডিওটি দেখে নিতে পারেন এখান হতে -
[tube]C7W2NJFdoIg[/tube]






